আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচিতে গতকাল রোববার পর পর ১৬ বার ভূকম্পন অনভূত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের ভূতাত্ত্বিক দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। খবর জিও নিউজ
সবশেষ কম্পনটি অনুভূত হয় সকাল ৯টা ৫৭ মিনিটে। যার মাত্রা ছিল ২.৮ রিখটার স্কেল। এছাড়া ১৬তম ভূকম্পের উত্তপত্তি স্থল ছিল মালির উত্তরপূর্বাঞ্চলে এবং ভূমি থেকে ৪০ কিলোমিটার গভীরে। যা করাচি থেকে ১৫ কিলোমিটার দূরে।
এর আগে গতকাল সোমবার পর পর দুটি ভূমিকম্প অনুভূত হয়। যার মধ্যে প্রথমটি আঘাত হানে মধ্যরাতে, এর মাত্রা ছিল ২.৬ এবং দ্বিতীয় ভূকম্পন অনুভূত হয় ১২টা ২৩ মিনিটে। এর মাত্রা ছিল ২.৮ রিখটার স্কেল। এই দুই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মালিরে।
সবশেষ তৃতীয় ভূমিকম্পটি অনুভূত হয় মঙ্গলবার ভোর ৬টা ৪২ মিনিটে। যার মাত্রা ছিল ৩.২। এর উৎপত্তি স্থল ছিল ভূমি থেকে ১১ কিলোমিটার গভীরে এবং করাচির কাছেই।
