মুক্তদেশ ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে। ভারি বর্ষণে বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এ তথ্য জানায়।
এ সময় শিলাবৃষ্টি ও সক্রিয় ধূলিঝড়ও হতে পারে। এছাড়া মদিনা, হাইল, তাবুক, আল-জউফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লোহিত সাগরের উত্তরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫-৩০ কিলোমিটার, মাঝামাঝি অংশে ১৫-৩৫ কিলোমিটার, বজ্রবৃষ্টির সময় ৬০ কিলোমিটারের বেশি হতে পারে। দক্ষিণ অংশে বাতাস দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ঘণ্টায় ১৫-৩০ কিলোমিটার, বজ্রবৃষ্টির সময় ৬০ কিলোমিটারের বেশি হতে পারে। উত্তরে সাগরের ঢেউয়ের উচ্চতা আধা মিটার থেকে দেড় মিটার, মাঝামাঝি ও দক্ষিণ অংশে আধা মিটার থেকে দেড় মিটার, কোথাও কোথাও দুই মিটারের বেশি হতে পারে।
আরব উপসাগরের উত্তরে বাতাস দক্ষিণ-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে ঘণ্টায় ১০-২৫ কিলোমিটার, বজ্রবৃষ্টির সময় ৫০ কিলোমিটারের বেশি হতে পারে। দক্ষিণে বাতাস উত্তর-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে ঘণ্টায় ১০-২৫ কিলোমিটার, বজ্রবৃষ্টির সময় ৫০ কিলোমিটারের বেশি হতে পারে। ঢেউয়ের উচ্চতা উত্তরে আধা মিটার থেকে এক মিটার, কোথাও কোথাও দুই মিটারের বেশি, দক্ষিণেও একই রকম। উত্তরে সাগর শান্ত থেকে উত্তাল, দক্ষিণেও শান্ত থেকে উত্তাল হতে পারে।
সূত্র: আজেল.এসএ
