মুক্তদেশ ডেস্ক: বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলসিঁড়ির বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির পক্ষ থেকে এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। অভিযানে জলসিঁড়ির ওই বাড়িতে রক্ষিত মালামালের তালিকা (ইনভেন্টরি) করা হচ্ছে বলে জানানো হয়।
