খেলা ডেস্ক: ২৮ বছর পর ফিফা বিশ্বকাপে খেলছে স্কটল্যান্ড। ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল স্কটিশরা। আর সেই আসরে কোনো ম্যাচ জিততে পারেনি তারা।
স্কটল্যান্ড বিশ্বকাপে সবশেষ জয় পেয়েছিল ১৯৯০ সালে, ২-১ গোলে সুইডেনের বিপক্ষে। এরপর ৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের দেখা পেল স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোরে শুরু হওয়া ম্যাচে স্কটল্যান্ড ১-০ গোলে হারিয়েছে হাইতিকে। জন ম্যাকগিনের গোল ম্যাচে ব্যবধান গড়ে দেয়।
Add A Comment
