মুক্তদেশ ডেস্ক: ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির রাজধানী নয়াদিল্লিজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত প্রবেশপথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নয়াদিল্লি ও অন্যান্য কৌশলগত এলাকায় এক হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
বিক্ষোভের আগে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনা দেয়। শান্তিপূর্ণ আচরণ বজায় রাখা এবং কোনো ধরনের সংঘাতে না জড়ানোর আহ্বান জানায় তারা। এছাড়াও বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সম্মানজনক আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
