মুক্তদেশ ডেস্ক: ৪১ বছরেরও বেশি সামরিক অভিজ্ঞতার অধিকারী লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হলে তার স্থলাভিষিক্ত হবেন তিনি।
বর্তমানে সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপ-সেনাপ্রধান এবং ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৫ সালের ডিসেম্বরে গারওয়াল রাইফেলসে যোগদানের মাধ্যমে তার সামরিক জীবনের শুরু। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষক পদে অধিষ্ঠিত ছিলেন।
শিক্ষাগত যোগ্যতায়ও তিনি উজ্জ্বল। এনডিএ ও আইএমএ থেকে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া জয়েন্ট সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ ও ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন।
দীর্ঘ সামরিক ক্যারিয়ারে তিনি বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদকসহ একাধিক সম্মাননা লাভ করেছেন।
