মুক্তদেশ ডেস্ক: চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে । নয়টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এবারের পরীক্ষায় দেশের ৩০ হাজার ৬৬৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নির্বিঘ্নে এই পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষামন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো।
সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
