মুক্তদেশ ডেস্ক: তেলের কোনো সমস্যা হবে না। দামও বাড়বে না। তাই গাড়ি ভাড়া বাড়বে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (১৩ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে মন্ত্রী এই তথ্য জানান। এ সময় তার সাথে ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
মন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে। পাবলিক পরিবহন যেগুলো আছে, ১৫ তারিখ থেকে যতটুকু প্রয়োজন তারা ততটুকু তেল পাবে। সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন। তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়াও বাড়ছে না। আর তেল সংক্রান্ত দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। রেশনিক ব্যবস্থা ১৫ তারিখের পর থেকে পুনর্বিবেচনা করা হবে।
