মুক্তদেশ ডেস্ক: নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আজ বুধবার পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছেন তিনি।
জানতে চাইলে সাজ্জাত আলী বলেন, ‘আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে। তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি।’
এ সময় সরকারের দিক থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন বলেও জানান ডিএমপি কমিশনার।
উল্লেখ্য,পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই পদত্যাগপত্র জমা দিলেন সাজ্জাত আলী। আগামী ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হবে।
