মুক্তদেশ ডেস্ক: নড়াইল জেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এই ঘটনা ঘটেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে আরও একজন মারা যান।
