মুক্তদেশ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনসিসি ক্যাডেটদের মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন বলে জানিয়েছেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, বিএনসিসি ক্যাডেটদের নির্বাচনে মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন। কারণ তারা কোনো না কোনো মতাদর্শের হতে পারে। তাতে নির্বাচন প্রভাবিত হতে পারে।
তিনি বলেন, পর্যবেক্ষকদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। যাদের কোনো দলীয় সংশ্লিষ্টতা আছে, তাদের বাদ দিতে হবে।
এছাড়া মাহদী আমিন বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে বিএনপি কিছু ইনজাস্টিসের শিকার হয়েছে, বিশেষ করে ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকের অবস্থান এমন জায়গায় রাখা হয়েছে, যা ভোটারদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। এ বিষয়ে প্রতিকার এবং তদন্তের জন্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
