মুক্তদেশ ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে দলটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। শারীরিক দুর্বলতা ও ফুসফুসজনিত জটিলতা নিয়ে তিনি চিকিৎসাধীন আছেন।
গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান দেশবাসীর কাছে তার আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, ড. কামাল হোসেন আমাদের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তার দ্রুত সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া কামনা করছি।
Add A Comment
