বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই অভিনেত্রী মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই অভিনেত্রী।
২০১৬ সালে মালাইকা আরোরার সঙ্গে আরবাজ খানের বিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবনে রয়েছে ২২ বছরের একমাত্র পুত্র আরহান খান। বিচ্ছেদ হলেও সন্তানের বাবা-মা হিসেবে দুজন এখনো একসঙ্গেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, সম্পর্ক সব সময় পরিকল্পনা অনুযায়ী আগায় না। বিচ্ছেদের পর সমাজ ও পরিবারের নানা প্রশ্নের মুখে পড়তে হলেও নিজের সিদ্ধান্ত নিয়ে তার কোনো আফসোস নেই।
মালাইকার কথায়, আরবাজ ও তিনি দুজনেই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। এমনকি সমস্যা মিটিয়ে আবার একসঙ্গে পথ চলার কথাও ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুজনই বুঝতে পারেন, এই সম্পর্ক আর টেকসই নয়।
তিনি বলেন, একটা সময়ের পর আমরা বুঝতে পারি, এই বিয়ে টিকবে না। অন্যকে খুশি করার আগে নিজেকে খুশি রাখা দরকার। আমি নিজেই তো সেই বিয়েতে সুখী ছিলাম না।
