মুক্তদেশ ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। সেনাবাহিনীর এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করে একে হাস্যকর বলেছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। পিটিআইয়ের দাবি, ইমরান খান জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নন। খবর দ্য ডনের।
শনিবার রাজধানী ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল পিটিআই। সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজা বলেন, ‘আমাদের বলা হচ্ছে যে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি, তিনি না কি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এটা খুবই হাস্যকর কথা, তবে ইনস্টিটিউশন (সেনাবাহিনী) যে প্রথমবার এমন করল, তা নয়।’
পাকিস্তানের সেনাবাহিনী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। সেনাবাহিনীর এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করে একে হাস্যকর বলেছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। পিটিআইয়ের দাবি, ইমরান খান জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নন। খবর দ্য ডনের।
শনিবার রাজধানী ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল পিটিআই। সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজা বলেন, ‘আমাদের বলা হচ্ছে যে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি, তিনি না কি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এটা খুবই হাস্যকর কথা, তবে ইনস্টিটিউশন (সেনাবাহিনী) যে প্রথমবার এমন করল, তা নয়।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তানিরা সচেতন জাতি এবং তারা যৌক্তিক কারণেই ইমরান খানের পাশে আছে। আমরা পাগল নই, আমরা জানি এই দেশ আসলে কে নিয়ন্ত্রণ করে।’
পাঞ্জাবের যে কারাগারে ইমরান খান বন্দি আছেন, সম্প্রতি সেখানে দর্শনার্থীদের সঙ্গে ইমরানের সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে পাকিস্তানের সরকার।