মুক্তদেশ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার জন্য আমার জানামতে এখনো ট্রাভেল পাস চাননি। তিনি চাইলে ইস্যু করা হবে- বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কোনো আলোচনা আছে কিনা তাদের তরফে- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রস্তুতি আছে, ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে।’
কতক্ষণ সময় লাগতে পারে সরকারের কনফার্ম করতে? জবাবে উপদেষ্টা বলেন, এটা তো আমরা কনফার্ম হবো না, উনার আত্মীয়স্বজন ও পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, অ্যারেঞ্জমেন্ট আছে।
তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তার কাছে নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
