মুক্তদেশ ডেস্ক: এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন জন। তারা হলেন, জোয়েল মোকির, ফিলিপ অ্যাঘিওন এবং পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, উদ্ভাবন-চালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য এই তিনজনকে এবারের নোবেল পুরস্কার দেয়া হয়েছে।
আলফ্রেড নোবেলের স্মৃতিকে ধারণ করে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগিরিতে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেয়া হয়। অর্থনীতিতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কারের নাম সেভেরিজেস রিক্সব্যাঙ্ক পুরস্কার। যার মূল্য ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা (১.২ মিলিয়ন ডলার)।
