মুক্তদেশ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না, সব দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে ঘায়েল করার জন্য। ধানের শীষে ভোট দেবে জনগণ।
শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে আ.স.ম হান্নান শাহ’র মৃত্যুবার্ষিকীতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু লোক বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালায় যে, বিএনপি নাকি সংস্কার মানে না। তাদের উদ্দেশ্যে বলি- বিএনপি সংস্কারের জন্মদাতা। তার উদাহরণ হলো, জিয়াউর রহমান সংস্কারের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো।
মির্জা ফখরুল আরো বলেন, আর কারও জন্য অপেক্ষায় নয়, কাল বিলম্ব নয়, এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি। শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে।
Add A Comment
