মুক্তদেশ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘আগে বা একই দিনে হলেও গণভোটের ফলাফল একই থাকবে। নির্বাচনের মতো আরেকটা মহাযজ্ঞ আয়োজন করতে হবে; এটা নির্বাচনকে বিলম্বিত করার প্রয়াস বলে মনে হচ্ছে।’ বুধবার রাতে তিনি একথা বলেন।
এর আগে ৬ অক্টোবর সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচনের আগে গণভোট ও পিআরের দাবি জাতিকে বিভক্ত করছে। তা মোকাবিলাই নির্বাচনি চ্যালেঞ্জ।’
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘গণভোট যারা জটিল করতে চাচ্ছে, আল্লাহ তাদের হেদায়েত দিন। নির্বাচনকে বাধাগ্রস্ত করার প্রয়াসকে প্রতিহত করতে হবে। জনগণ সুষ্ঠু ভোটের জন্য মুখিয়ে আছে। কেউ অনিয়ম করতে চাইলে জনগণই প্রতিহত করবে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে।’
Add A Comment
