মুক্তদেশ ডেস্ক: গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাছ থেকে আলাদা অবস্থানে আছেন বলে জানিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। তিনি বলেন, ‘আমরা আজ ফিলিস্তিনি টাইম জোনে এসেছি। এখনো দূরত্ব আছে। তবে আজ আমরা পার হয়ে যাব।’
শুক্রবার দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় শহিদুল আলম এ কথা বলেছেন। তবে তার এই ভিডিও বার্তা ফেসবুকে দেওয়ার কিছুক্ষণ পর সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ দ্য ম্যারিনেটও আটক করেছে ইসরাইলি বাহিনী।
ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, ‘আজ ৩ অক্টোবর ২০২৫। দেখতেই পাচ্ছেন, ঝকঝকা রোদ। আজ আমরা ফিলিস্তিন টাইম জোনে এসেছি। সুমুদ ফ্লোটিলায় যারা গিয়েছিলেন, তারা ভিন্নভাবে গিয়েছিলেন। আমরা আলাদাভাবে যাচ্ছি। এভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের ওপর কিছু হলেও আমরা যেন এগিয়ে যেতে পারি। জানতে পেরেছি, ইসরাইল তাদের (সুমুদ ফ্লোটিলা) সব জাহাজ আটক করেছে।’
অনেক বড় জাহাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন জানিয়ে শহিদুল আলম বলেন, ‘আমাদেরটা সবচেয়ে বড় জাহাজ। আমাদের সঙ্গে আরও আটটি ছোট নৌকা পাড়ি দিয়েছিল। তারা আমাদের একটু আগে পাড়ি দিয়েছিল। আমরাসহ এই মুহূর্তে এই ৯টি যানবাহন মুক্ত আছে। আমরা আজ ফিলিস্তিনি টাইম জোনে এসেছি। এখনো দূরত্ব আছে।
