মুক্তদেশ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়া হলে মামলা না করার কথা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
এই সিদ্ধান্তের কথা ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন বৃহস্পতিবার। সেই পোস্ট এনসিপি নেতারা তাদের একাউন্টে শেয়ার করে স্বাগত জানিয়েছেন।
মাহমুদুর রহমান মান্না তার পোস্টে নিচের পরিচয় দিয়ে লিখেছেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোন মামলা করব না।’
পোস্টের কমে্টে বক্সে তিনি বলেছেন, ‘আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারেন না। ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোন মামলা করব না।’
মান্নার এই পোস্ট এনসিপির ফেসবুক ভেরিফায়েড পেজে শেয়ার করে লেখা হয়েছে, ‘অবশেষ এনসিপির শাপলা প্রতীক পেতে আর কোন আইনি এবং রাজনৈতিক কোন বাঁধা-ই অবশিষ্ট রইলো না। নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে প্রথমে যখন আইনি বাঁধা দেখালো তখন এনসিপি’র লিগ্যাল উইং হাতে-কলমে ধরে ধরে বুঝিয়েছে যে এনসিপি’র শাপলা প্রতীক পেতে কোন আইনি বাঁধা নেই।
