মুক্তদেশ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বিসিবি সভাপতির চিঠি কেন অবৈধ নয়, এই বিষয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।
সোমবার (২২ সেপ্টেম্বর) হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই বিষয়ে রিটের শুনানির পর রুল জারি করেছেন। এর আগে টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ীর দুলাল বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিটটি দায়ের করেছেন।
