মুক্তদেশ ডেস্ক: রাজধানীর সাতরাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা সোয়া ১১াটার দিকে ছয় দফা দাবিতে তারা সড়ক অবরোধ করে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করে রাষ্ট্রকে জিম্মি করার নীল-নকশা হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে তিন দফা দাবি উত্থাপন করেছে। এর প্রতিবাদেই আমরা আন্দোলনে নেমেছি।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল ও নিয়োগবিধি সংশোধন।
Add A Comment
