মুক্তদেশ ডেস্ক: গণতান্ত্রিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) উত্তর -পশ্চিমাঞ্চলে দুটি পৃথক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৯৩ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
কঙ্গোর কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়।
এতে বলা হয়, গত বুধবার ও বৃহস্পতিবার কঙ্গোর ইকুয়েটর প্রদেশে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরত্বের ব্যবধানে এ দুর্ঘটনা ঘটে।
কঙ্গোর মানবিক বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লুকোলেলা অঞ্চলের কঙ্গো নদীর তীরে প্রায় ৫০০ জন যাত্রী বহনকারী একটি নৌকায় আগুন লাগে। পরে সেটি উল্টে গেলে ১০৭ জন মারা যান।
