মুক্তদেশ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যা-ই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ বিষয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
রাকিবুল ইসলাম বলেন, বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট নেই, যা সমস্যা তৈরি করছে। একজন ভোটারকে দু’টো ব্যালট পেপার দেয়ারও অভিযোগ আছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থীর মধ্য থেকে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে প্রায় সব কেন্দ্রেই শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিড় এড়াতে এবং দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন।
