মহসীন কবির: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ভোট গণনা চলছে। সুষ্ঠুভাবে গণনা শেষ হলে ছাত্রদল প্যানেলের ভূমিধস বিজয় হবে।
আবিদুল ইসলাম বলেছেন, আমরা একটি সুন্দর নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন পাইনি। আমরা পোলিং এজেন্স দিতে পারিনি। অথচ জামায়াত-শিবির ক্যাম্পাসে তাদের নেতাদের দিয়ে পূর্ণ করে রেখেছে।
এর আগে দুপুরে তিনি বলেছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনে কিছু নেতিবাচক নেগেটিভিটি ঘটেছে। দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও অমর একুশে হলের যে কেন্দ্র আছে, সেখানে গিয়েছি। প্রমাণ পেয়েছি। তাদের সঙ্গে খুব পোলাইটলি কথা বলেছি। তারাও বলেছে, হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে। রোকেয়া হলেও একই অবস্থা। তারা বলছে, ঘটনা ঘটে গেছে।’
আবিদুল ইসলাম বলেন, সকাল থেকে পোলিং এজেন্টদের বাধা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে প্যানেল শিট দিতে গিয়ে তাদের বাধাগ্রস্ত হতে হয়েছে। শুধুমাত্র প্যানেলের কোড নম্বর বিতরণ করার কারণে রোকেয়া হলের পাঠচক্র বিষয়ক সম্পাদক পদপ্রার্থীকে ছাত্রত্ব শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন একজন শিক্ষক। তার এমন হিংস্রতা দেখানোর কথা নয়। অথচ তিনি শিবিরেরটা বিলি করেছেন।
