মুক্তদেশ ডেস্ক: আফগানিস্তানে মধ্যরাতে হওয়া শক্তিশালী ভূমিকম্পে ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫০০ জন। সোমবার (১ সেপ্টেম্বর) তালেবান সরকারের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা হতাহতের এ খবর আনাদোলু এজেন্সিকে জানিয়েছে বলে টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমটির উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
দেশটির তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আনাদোলুকে জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারা জেলায় বেশি হতাহতের খবর পাওয়া গেছে।
