ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আগামীকাল ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ স্বতন্ত্র প্যানেল ঘোষণা দেবেন বলে জানান তিনি।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
জানা যায়, ডাকসুর সহসভাপতি (ভিপি) পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন।
