আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের পর্যটন শহর সোচিতে একটি বিশাল তেল ডিপোতে আগুন লেগেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের চালানো ড্রোন হামলায় আগুনের সূত্রপাত হয়েছে। খবর বিবিসির।
ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ একটি জ্বালানি ট্যাংকে আঘাত করে। এরপর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ১২৭ জন দমকলকর্মী।
সোচি বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়। এই শহরেই ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল।
অন্যদিকে, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহরে ঘরবাড়ি ও বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, অন্তত সাতজন বেসামরিক লোক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
Add A Comment
