মুক্তদেশ ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বিকেলে রাজধানীর সোগরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
জামায়াত আমির বলেন, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পরে যান ডা. শফিকুর রহমান। পরে কিছু সুস্থ হলে তিনি বসে বক্তব্য রাখেন।
জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুইবার মঞ্চে লুটে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেন।
শফিকুর রহমান বলেন, আবু সাঈদরা বুক পেতে না দিলে এই বাংলাদেশ আমরা দেখতাম না। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা যেন তাদেরকে অবজ্ঞা না করি।
Add A Comment
