ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সী (৩২) নামে একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (১৮ জুলাই) সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেছন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
রমজান মুন্সী পেশায় রিকশাচালক ছিলেন জানা গেছে। তিনি গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সীর ছেলে।
রমজান মুন্সীর হীরা মুন্সী বলেন, ‘ঘটনার দিন (বুধবার) দুপুরে গোপালগঞ্জ সদর এলাকায় সিনেমা হলের পাশেই রিকশা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে আমার ভাই সহিংসতার মধ্যে পড়ে এবং গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ১৬ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়।’
