ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সবাই কালই গোপালগঞ্জ যেতে চেয়েছেন। খুব শিগগিরই আমরা গোপালগঞ্জ যাবো। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করবো। তবে সরকারকে বলবো গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্থা করবেন না।
এনসিপির আহ্বায়ক বলেন, বিচার আদায় না করে আমরা রাজপথ ছাড়বো না। এখনো সময় দিচ্ছি সন্ত্রাসীদের গ্রেফতার করুন। তা নাহলে আবারও লং মার্চ করবো গোপালগঞ্জে। সেবার কিন্তু আমরা ফিরে আসবো না। মুজিবাবাদ মুক্ত করে ফিরবো।
Add A Comment
