ডেস্ক রিপোর্ট: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আন্দোলনের মূলে ছিল ছাত্রসমাজের চেতনা। আজ সেই চেতনাকে বিকৃত করার চেষ্টা হচ্ছে, যা আত্মত্যাগের অবমূল্যায়ন।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যে গণতন্ত্র, স্বাধীনতা ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য ১৯৭১ সালে লক্ষ শহীদ জীবন দিয়েছিল, তা ভুলে গিয়ে শেখ মুজিব ৪ বছরের মাথায় গণতন্ত্রকেই ভ্যানিশ করে দিল। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো। এটা তারাই করেছে যারা ফ্যাসিবাদের প্রবক্তা। শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট ছিল, তার কন্যা (শেখ হাসিনা) তো ডাবল ফ্যাসিস্ট হয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো প্রত্যাবর্তন করুক তা বাংলাদেশের মানুষ চায় না।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস আমলে আন্দোলনকারীদের রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরাতে চাচ্ছে করছে, বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় বিএনপিসহ অন্যান্য দলের নেতৃস্থানীয় নেতৃবৃন্দের নামে কুৎসা রটানোর চেষ্টা করছে ,বিভিন্ন রকমের স্লোগানের মধ্যে দিয়ে বিভক্তি চেষ্টা করছে তারা ফ্যাসিবাদের আগমনকে স্বাগত জানায়।
সালাউদ্দিন বলেন, বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ এর জুলাইয়ের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সংগঠিত হয়েছে। কেননা মাত্র ৩৬ দিনের আন্দোলনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব ছিল না।
