ডেস্ক রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে এমন ঘোষণা দেয় তারা।
মিটফোর্ডে বহিরাগতদের প্রবেশ ঠেকানো, ফুটপাতের দোকান উচ্ছেদ ও আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবিও জানান শিক্ষার্থীরা।
গত বুধবার (৯ জুলাই) মিটফোর্ডের ৩ নম্বর গেইটের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এরপর থেকেই এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইতোমধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরাসহ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
