অর্থনৈতিক ডেস্ক: চলতি বছরের প্রথম তিন মাসে বিদেশি ঋণ বেড়েছে। এই তিন মাসে এক বিলিয়ন ডলার বেড়ে মার্চ শেষে দেশের বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৭৬ বিলিয়ন বা ১০ হাজার ৪৭৬ কোটি ডলার। গত ডিসেম্বরে বিদেশি ঋণের স্থিতি ছিল ১০৩ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিদেশি ঋণ বেশ কিছুদিন ধরেই এ রকম অবস্থায় রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো বিদেশি ঋণ ১০৪ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছাড়ায়। একই বছরের জুন শেষে ছিল ১০৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার। বিদেশি ঋণ প্রথমবারের মতো ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের ঘর ছাড়িয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। বিগত সরকারের সময়ে নেওয়া ঋণের বড় অংশই ছিল উচ্চ সুদের বাণিজ্যিক ঋণ। বর্তমান সরকার বাণিজ্যিক ঋণ কমিয়ে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিচ্ছে বেশি।
Add A Comment
