মহসীন কবির: ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী।
শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই প্রতিবাদ মিছিল বের করে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির পল্টন জোনের সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

মুফতি ইমরানুল বারী সিরাজী বলেছেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বে হুমকি বলে মনে করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের কার্যালয় বসানো মূলত বিদেশী এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রচেষ্টা।
