ডেস্ক রিপোর্ট: সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
বুধবার (০২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের শুরুতে এ কথা বলেন তিনি।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, সবার দলীয় অবস্থান সবার আছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগে আশাবাদী। প্রতিদিন হয়তো অর্জন করছি না। তবে আশাবাদী এক জায়গায় পৌঁছাতে। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।
Add A Comment
