নবাবগঞ্জ: ঢাকার দোহার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন মাস্টারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তিনি বাহ্রা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে তারা গুলির শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাহ্রা স্কুলের কাছে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
