মহসীন কবির: ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ৭ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বুধবার সকালে প্রিজন ভ্যানে করে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শহিদুল ইসলামসহ আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানা গেছে।
এর আগে গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
