আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিস্ফোরণ ও আগুনে তিনটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় রোববার (২৯ জুন) ভোরের এ ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং দুই নারী আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির দমকল বিভাগ। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
ফিলাডেলফিয়া দমকল বিভাগ জানিয়েছে, তারা ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ ঘটনার খবর পায়।
স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেছেন, একই সারিতে থাকা ৩টি ভবনে বিস্ফোরণ হয়, যার ফলে আগুন লেগে যায়।
Add A Comment
