ডেস্ক রিপোর্ট: বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষক সংকটসহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (৩০ জুন) দুপুরে তারা এ কর্মসূচি পালন করেন এবং দাবি আদায় না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন।
জানা যায়, অধ্যক্ষ ড. তাইজুল ইসলাম দাফতরিক কাজে বরিশালের বাইরে থাকায় অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে জরুরি বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। অধ্যক্ষ মঙ্গলবার বরিশালে ফিরলে ফের আলোচনার কথা রয়েছে।
