ডেস্ক রিপোর্ট: মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশ ছাড়তে বিশেষ সুযোগ দিয়েছে সৌদি আরব। দেশটির পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, একমাসের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে বৈধ পথে নিজ দেশে ফিরতে পারবেন মেয়াদ শেষ হওয়া ভিজিট ভিসাধারীরা।
সৌদি আরব মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের বৈধভাবে দেশ ত্যাগ করার জন্য ৩০ দিনের অতিরিক্ত সময়সীমা দিচ্ছে। ২০২৫ সালের ২৭ জুন শুরু হওয়া এই উদ্যোগটি হিজরি নববর্ষের সাথে মিলে যায় এবং আবশার প্ল্যাটফর্মের তাওয়াসুল পরিষেবার মাধ্যমে ব্যক্তিদের বকেয়া ফি নিষ্পত্তি করতে এবং চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে দেয়।
দেশটির পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, ২৬ জুন থেকে শুরু হওয়া এই সুযোগ আগামী একমাস চালু থাকবে। এ সময়ের মধ্যে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করা যাবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশির’ প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল’ সেবার মাধ্যমে এই আবেদন করা যাবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে এই সুযোগ গ্রহণ না করলে অবৈধ ভিজিট ভিসাধীদের স্পন্সররাও নানা জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করা হয়েছে।
অবৈধ উপায়ে বসবাস না করে বৈধভাবে দেশে ফেরার এই বিশেষ সুযোগ কাজে লাগাতে ভিজিট ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: গালফ নিউজ
