সারমিন: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। এরই মধ্যে উদ্যানের মূল অংশ নেতাকর্মীতে ভরে গেছে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ মহাসমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।
শনিবার সকাল ১০ টার পর পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয় বলে দলটির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ জানিয়েছেন।
তিনি বলেন, প্রথম পর্বে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। দুপুর ২ টায় শুরু হবে দুপুর ২টায়। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এ উপলক্ষে সারাদেশ থেকে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নেওয়া হয়।
