আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরাইল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
সোমবার দিবাগত রাতে (২৪ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, ‘এই যুদ্ধবিরতি একপর্যায়ে চলমান সংঘাতকে অবসানের পথে নিয়ে যাবে।’
ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে দুই পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।
এদিকে ইরানের হামলাকে ডোনাল্ড ট্রাম্প ‘ব্যর্থ প্রতিশোধ’ বলে উল্লেখ করে অপর এক পোস্টে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি হামলায় কোনো আমেরিকান আহত হয়নি এবং খুব কমই ক্ষতি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা তাদের ‘সিস্টেম’ থেকে সবকিছু বের করে এনেছে এবং আশা করা যায়, আর কোনো ঘৃণা থাকবে না।”
Add A Comment
