মহসীন কবির: রাজধানীর নতুন বাজার রাস্তায় ব্লকেড কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
শনিবার সকাল সোয়া ৮টার পর থেকেই এই কর্মসূচি শুরু হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি না মানা পর্যন্ত এই ব্লকেড চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। এরই মধ্যে সেখানে আইনশৃংখলাবাহিনীর সদস্যরাও জড়ো হয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, যাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদের অনেকেই জুলাই আন্দোলনের যোদ্ধা। ওই আন্দোলনের সময় যেভাবে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিল, একইভাবে এখন জুলাই যোদ্ধাদের বহিষ্কার করা হয়েছে।
তারা জানান, শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় দ্রুত খোলার দাবির বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও একাধিকবার বৈঠক করেছেন শিক্ষার্থীরা। তবে এখনো কোন সমাধান আসেনি।
