ডেস্ক রিপোর্ট: এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনে গঠিত কমিটিকে অগ্রহণযোগ্য দাবি করে আবারও কলমবিরতির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
শনিবার (২১ জুন) বিকেলে এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
সংগঠনটির নেতারা বলেন, রোববার (২২ জুন) বাজেট পাসের কার্যক্রম রয়েছে। এ জন্য সোমবার (২৩ জুন) ঢাকার সব দফতরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনবিআরে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি এবং অন্যান্য দফতরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দফতরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করবেন।
তারা বলেন, রাজস্ব বোর্ড সংস্কারে বড় বাধা এনবিআর চেয়ারম্যান। অবিলম্বে তাকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি দেয়া দেয়া হবে।
Add A Comment
