আন্তজার্তিক ডেস্ক: ইরানে হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ। অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর ৫১তম অধিবেশন শুরুর আগে এক জরুরি বৈঠকে এ আহ্বান জানান আরব পররাষ্ট্রমন্ত্রীরা। খবর তেহরান টাইমসের।
জরুরি সভার পর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে ইসরাইলি আক্রমণ আন্তর্জাতিক আইন ও ইরানের স্বার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।
Add A Comment
