আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের কারণে ইরান ও ইসরাইল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ১৩ জুন (শুক্রবার) ইসরাইলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে।
আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
গত রাতে তেহরানে পাঁচটি হাসপাতালের কাছাকাছি এলাকায় ইসরাইলি হামলায় হাসপাতাল ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন হাসপাতালের রোগীরাও।
ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। কোলিভান্দ বলেন, বিস্ফোরণের ধোঁয়ায় রোগীদের শ্বাসকষ্টের সমস্যাও তৈরি করেছে।
হাসপাতালে এসব হামলার প্রভাব এবং এর প্রমাণ রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে পাঠানো হবে বলেও জানান তিনি।
Add A Comment
