ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মধ্যে লন্ডনে একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় দুপুরে লন্ডনের একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
