আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণ প্রদর্শন করে বিশ্বজুড়ে দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। খবর রয়টার্সের।
সুইডেনে অবস্থিত ইসরায়েল দূতাবাস বলেছে যে এই পদক্ষেপটি অস্থায়ী এবং অনির্দিষ্টকালের জন্য নেওয়া হয়েছে। বন্ধ থাকার সময় দূতাবাসগুলোতে কোনো ধরনের কনস্যুলার পরিষেবা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। এর আগে বার্লিনে অবস্থিত ইসরায়েল দূতাবাস বন্ধ করার তথ্য প্রকাশিত হয়েছিল।
এদিকে ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের শাহিদ ফাকুরি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই হামলা হয় বলে জানিয়েছে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
