আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমান হামলায় ইরানের ছয়জন পরমাণু বিশেষজ্ঞ নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) নজিরবিহীন হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক কর্মকর্তাদের এই হতাহতের খবর জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম।
ইসরায়েলের হামলায় নিহত পরমাণুবিজ্ঞানীরা হলেন— আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, আমিরহোসেইন ফেকহি, মোতালেবলিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।
এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামিসহ দেশটির ৩ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনা নাতানজেতে হামলা চালিয়ে বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।’
